বৃহস্পতিবার ৮ জানুয়ারী ২০২৬ - ১৬:১৬
উলুবেড়িয়া বইমেলায় : সংবর্ধনা'র মাধ্যমে শেষ হলো ২০২৬-এর বইমেলা!!

শীতের মিঠে হাওয়া আর বইয়ের পাতার ঘ্রাণে উলুবেড়িয়ার মননজুড়ে যে উৎসবের সূচনা হয়েছিল গত ২ জানুয়ারি, আজ তার আবেগঘন সমাপ্তি ঘটল।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

প্রতিবেদন: — মুস্তাক আহমদ

শীতের মিঠে হাওয়া আর বইয়ের পাতার ঘ্রাণে উলুবেড়িয়ার মননজুড়ে যে উৎসবের সূচনা হয়েছিল গত ২ জানুয়ারি, আজ তার আবেগঘন সমাপ্তি ঘটল।
      উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের উলুবেড়িয়া বইমেলা কেবল একটি মেলা ছিল না—এ ছিল পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতির এক মিলনমেলা।
      সমাপনী দিনে বইমেলার মূল মঞ্চ যেন হয়ে উঠেছিল কৃতজ্ঞতার এক উজ্জ্বল মঞ্চ। বইমেলায় অংশগ্রহণকারী প্রতিটি বুকস্টলকে আলাদা করে সংবর্ধনা জানানো হয়, যা এই মেলাকে করে তুলেছে ব্যতিক্রমী ও স্মরণীয়। সাধারণত বড় নাম, বড় প্রকাশনাই আলো পায়—কিন্তু উলুবেড়িয়া বইমেলা দেখিয়ে দিল, বইয়ের জগতে প্রতিটি স্টলই সমান গুরুত্বপূর্ণ, প্রতিটি বিক্রেতাই সংস্কৃতির একজন নীরব সৈনিক।
     যারা প্রচন্ড ঠান্ডায় দাঁড়িয়ে বইকে মানুষের হাতে পৌঁছে দিয়েছেন, যাঁরা বিশ্বাস রেখেছেন—“বই এখনো মানুষের প্রয়োজন”—আজ সেই মানুষগুলোর চোখে মুখে ছিল প্রশান্তির হাসি। সম্মাননার মুহূর্তে যেন বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক আরও এক ধাপ গভীর হলো।
     এই বইমেলা প্রমাণ করল—উলুবেড়িয়া এখনো বই ভালোবাসে, চিন্তাকে সম্মান করে, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে জানে। মেলার পর্দা নামলেও বইয়ের আলো নিভে যায়নি; তা ছড়িয়ে পড়েছে মানুষের মনে, ঘরে ঘরে।
উলুবেড়িয়া বইমেলা শেষ হলো—
কিন্তু পাঠের যাত্রা চলুক ৷ তবে আগামীকাল থেকে ১৮-ই জানুয়ারী পর্যন্ত এই মাঠেই চলবে "সৃষ্টিশ্রী মেলা" বইও পাবেন, আরও মূল্যবান নিত্য প্রয়োজনীয় জিনিষ পাবেন, আমরাও থাকছি 'আহলে বাইত বুক সেন্টার' শিরোনামে স্টলে৷ আমাদের স্টল নাম্বার - ০৬
যোগাযোগঃ +91 9051375515

আপনার কমেন্ট

You are replying to: .
captcha